সাকিবের মতোই অ্যাকটিভ থাকতে চান ইমরুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের অধিনায়কত্বে রয়েছে জাতীয় দলের অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান ও ইমরুল কায়েস।

চলতি বিপিএলে অধিনায়কত্বের সঙ্গে ব্যাটে-বলেও দারুণ ফর্মে আছেন সাকিব। ফাইনালের মাঠে তাই সাকিবের মতো প্রো অ্যাকটিভ থাকতে চান কুমিল্লার অধিনায়ক ইমরুল।

এ প্রসঙ্গে ইমরুল বলেছেন,”সাকিব তো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছে, ওর অভিজ্ঞতা আরো বেশি। ও মাঠের ভেতরে অনেক প্রো-অ্যাকটিভ থাকে, আমিও চেষ্টা করছি, যেহেতু এটা আমার বিপিএলে তৃতীয়বার অধিনায়কত্ব। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার, দিন দিন উন্নতি করার। সব দিক থেকে কালকে যে মাঠে ধীরস্থির থাকবে, যারা সাহস নিয়ে খেলতে পারবে তারাই ভালো করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »