সাকিব অবশ্যই ভালো অধিনায়কঃ কায়েস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিপিএলের ফাইনালে টুর্নামেন্টের সেরা দুই দলই উঠেছে বলে দাবি করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়াও প্রতিপক্ষ দলের অধিনায়ক সাকিবকেও ভাসিয়েছেন প্রশংসায়।

ফাইনালের আগে নিজের অধিনায়কত্ব ইস্যুতে কথা বলেছেন ইমরুল। সেই সাথে ফাইনাল জেতার টোটকাও দিলেন কায়েস।

তিনি বলেন,“সাকিব তো বাংলাদেশ দলেরও অধিনায়কত্ব করেছে, অনেক অভিজ্ঞ। ও মাঠের ভেতর অনেক অ্যাক্টিভ থাকে। আমি যেহেতু তৃতীয়বার অধিনায়কত্ব করছি। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার এবং উন্নতি করার। আগামীকাল মাঠে যারা বেশি সাহস এবং মাথা ঠাণ্ডা রেখে খেলবে তারাই জিতবে।”

সাকিবকে সবচেয়ে ক্ষুরধার মস্তিস্কের ক্রিকেটার হিসেবে ভাবা হয়। ফাইনালে সেই সাকিবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন কায়েস। তাঁর চোখে সাকিব কেমন অধিনায়ক?

কায়েস বলেন,”একটা দলের ফলাফল যখন পক্ষে আসে তখন অধিনায়ককে নিয়ে অনেক প্রশংসা হয়। কিন্তু যখন দল খারাপ করে তখন অনেক কথা হয় যে ও অধিনায়কত্ব খারাপ করেছে। আমার কাছে মনে হয় সাকিব অবশ্যই ভালো অধিনায়ক। তাঁর দল ভালো করেছে বলেই তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন,”হ্যাঁ, বিপিএলে যারাই অধিনায়কত্ব করেছে সবাই ভালো অধিনায়ক। হয়তোবা দল হিসেবে ভালো খেলতে পারিনি বিধায় এখানে আসতে পারেনি। আমরা ও সাকিবরা দল হিসেবে ভালো খেলেছি বিধায় আজ এখানে এসেছি। সবাই মাঠের মধ্যে অধিনায়কত্ব করার সামর্থ্য রাখে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »