ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চেয়ারম্যান হেন্ডারসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) স্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন লকল্যান হেন্ডারসন। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রিচার্ড ফ্রেয়ডেনস্টাইনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

এর আগে হেন্ডারসনকে নিয়ে বোর্ড সভায় বসেছিল সিএ। সাক্ষাৎকার পর্ব শেষে বোর্ডের সদস্যরা হেন্ডারসনকে বাছাই করেছেন। এই সভায় উপস্থিত ছিলেন সকল রাজ্য ও আঞ্চলিক প্রধানরা।

সিএর দায়িত্ব নেয়ার আগে এপওয়ার্থ হেলথকেয়ারের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ৩০ বছর ধরেই তিনি স্বাস্থ্যসেবার নিয়োজিত ছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »