চাচা হারালেন তামিম ইকবাল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চাচা আকবর খান আর বেঁচে নেই। গতকাল মধ্যরাতে চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।আকবর দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এর আগে চট্টগ্রামের এমএ আজিজ আউটার স্টেডিয়ামে তার জানাজার নামাজ সম্পন্ন হবে।

চাচার মৃত্যুতে শোক প্রকাশ করে তামিম ফেসবুক অফিশিয়াল পেজ থেকে লিখছেন: ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

ক্রিকেটে আজকের তামিম হয়ে উঠার পিছনে চাচা আকবর খানের ভূমিকা উল্লেখ করে, স্মৃতিচারন করে তামিম আরো লিখেন: ‘উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »