চুক্তি হারানোর ভয়ে ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দেন নাঃ গাভাস্কার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বেড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। যে কারণে বিশ্বের জনপ্রিয় এই টুর্নামেন্টের প্রতি চাহিদা বেড়েছে দেশ বিদেশের ক্রিকেটারদের। আইপিএলে এবারের আসর শুরুর আগে ক্রিকেটাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক এই ব্যাটারের দাবি, আইপিএল ‍শুরুর আগে ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দেন না।

চলতি মাসের ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের এবারের মেগা নিলাম। যেখানে রেকর্ড মূল্য খরচ করে ক্রিকেটার দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ক্রিকেটারও প্রত্যাশার চেয়ে বেশি দাম পেয়েছেন। তাতে করে তাদের জীবন বদলে যেতে শুরু করেছে। ক্রিকেটারদের পরিবারের ভবিষ্যতও নিলামের মাধ্যমে নির্ধারিত হয় বলে মনে করেন গাভাস্কার।

ভারতের সাবেক ব্যাটার বলেন,”নিলাম যে কোনো ক্রিকেটারের জন্য জীবন পাল্টে দেওয়া এক অভিজ্ঞতা। কারণ এর মধ্যে দিয়ে নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায়। তাদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।”

মূলত ক্রিকেটাররা চোট মুক্ত থাকতেই এমনটা করে থাকে বলে মনে করেন গাভাস্কার। ফিটনেসের সমস্যা হলে আইপিএলের চুক্তি হারানোর ভয় থাকা থেকেই ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দিতে গিয়ে ইনজুরিতে পড়তে চান বলে দাবি করেছেন তিনি।

গাভাস্কার বলেন,”এর প্রধান কারণ, তারা চোট মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তারা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »