নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি টেস্টে, ম্যাট হ্যানরির বিধ্বংসী বোলিংয়ের কল্যাণে, প্রায় ৭০ বছর আগের পুরনো তিক্ত অভিজ্ঞতার স্বাদ নিলো প্রোটিয়ারা।
ম্যাট হেননির আগুনী বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৯৫ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় দক্ষিণ। ১৯৩২ সালের পর এই প্রথম কোন টেস্ট ম্যাচে ১০০ রানের নিচে অলআউট হলো আফ্রিকা।
দলটির মাত্র চার ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। তারা হলেন, জুবাইর হামজা (২৫), কাইল ভেরিনি (১৮), এইডেন মার্করাম (১৫) ও সারেল এরয়ে (১০)।
প্রোটিয়া ব্যাটিং লাইনাপ উড়িয়ে দিয়ে এই ইনিংসে ১৫ ওভার বল করে সাত মেইডেনে মাত্র ২৩ রান খরচায় ৭ উইকেট শিকার করেন ম্যাট হ্যানরি।
