নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের প্রথম এলিমিনেটর ম্যাচে আজ (সোমবার) দিনের প্রথম খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
উক্ত ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাচ্ছে না দলের প্রাণভোমরা ইংলিশ ওপেনার উইল জ্যাকসকে।শারিরীক অসুস্থতার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলা হচ্ছে না বিধ্বংসী এই ওপেনারের। জ্যাকসের পরিবর্তে আবারো দলে সুযোগ পেয়েছেন কেনার লুইস। অন্যদিকে এই ম্যাচে খুলনা দলে জায়গা হারিয়েছেন রনি তালুকদার, তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ফরহাদ রেজা। লিগ পর্বে দু’বার মুখোমুখি লড়াইয়ে একবার করে জিতেছে উভয় দল।
একনজরে দুই দলের একাদশ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
জাকির হাসান, কেনার লুইস, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, আকবর আলী, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
খুলনা টাইগার্স
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, খালেদ আহমেদ, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা ও রুয়েল মিয়া
