দ্বিতীয় দিনেও অবিক্রীত রইলেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠ মাতাতে দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেটের পোস্টের বয় সাকিব আল হাসানকে। গতকাল (শনিবার) নিলামের প্রথম দিনে অবিক্রিত থাকা সাকিব, আজ নিলামের দ্বিতীয় দিনেও রয়ে গেলাম অবিক্রীত! যার ফলে আসন্ন আইপিএলে কোন দলের হয়ে দেখা যাবে না সাকিবকে।

চলতি  বিপিএলের দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসানকে,চওড়া দামে বিক্রি হওয়ার প্রত্যাশা করেছিল ভক্তমহল।নিলামের প্রথম দিনে সাকিবকে নিলামে তোলা হলেও অপ্রত্যাশিত ভাবে কোন দল সাকিবকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। যার ফলে প্রথম দিনে অবিক্রীত থাকেন সাকিব।

প্রথম দিনে অবিক্রীত থাকা সাকিব, দ্বিতীয় দিনের নিলামে দল পাবেন এমনটাই প্রত্যাশা করা হয়েছিল৷ কিন্তু নিলামের দ্বিতীয় ধাপেও সাকিবকে নিয়ে আগ্রহ ছিল না কোন ফ্র‍্যাঞ্চাইজির। যার ফলে নিলামে দু’বারই অবিক্রীত থেকে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রতি বছর আইপিএলে বাংলাদেশীদের মধ্যে প্রতিনিধিত্ব করে আসছিলেন সাকিব ও মোস্তাফিজ।এবারের আসরে সাকিব দল পাওয়ায়, আসন্ন আসরে একমাত্র বাংলাদেশী হিসেবে দেখা যাবে কাটার মাস্টারকে।

সাকিবের সাথে প্রথম দিন অবিক্রীত থাকলেও দ্বিতীয় দিন ঠিকই দল পেয়েছে, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডি, ভারতের ঋদ্ধিমান সাহা, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড, ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, স্যাম বিলিংস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »