নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের সাবেক হেড কোচের দায়িত্বে ছিলেন স্টিভ রোডস, এবারের বিপিএলে আবারও তিনি বাংলাদেশে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানাস এর মেন্টর হয়ে। রোডস মনে করেন অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় বড় মঞ্চের ক্রিকেটার।
জয় বিপিএলে খেলছেন কুমিল্লার হয়ে, ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি । আহামরি বড় স্কোর না করতে পারলেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান করছেন নিয়মিতই।রবিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে রোডস জানালেন, তাকে মুগ্ধ করেছেন বাংলাদেশি এই ব্যাটার। রোডস বলেন, ‘জয়ের কথা আলাদা করে বলতেই হবে। যেভাবে নিজের স্ট্রাইক রেট সে উঁচুতে রাখতে পেরেছে, আমার মনে হয় অনেককেই সে চমকে দিয়েছে।‘সে যেভাবে খেলেছে, প্রমাণ করেছে যে বড় মঞ্চে সে ভীত নয়। নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচে সে ভালো করেছে, এবার বিপিএলেও। আমার মনে হয়, বড় মঞ্চ সে পছন্দ করে। স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে সে নিজেকে আলাদাভাবেই তুলে ধরেছে।’
জয়ের মত ক্রিকেটার উঠে আসতে দেখে রোডস ভীষণ তৃপ্ত। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকি। জয়ের মতো একজনকে উঠে আসতে দেখাটা তাই তৃপ্তির।’
