মুনিম বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারবেঃ সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারে প্রথমবার প্রিমিয়ার লিগে পারফর্ম করে সকলের নজর কেড়েছিলেন মুনিম শাহরিয়ার। এবারই প্রথম বিপিএলে দলভুক্ত হলেন তিনি। আর সুযোগ পেয়েই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় তরুণ এই ব্যাটার।

বরিশালের হয়ে বিপিএলে মুনিমের ব্যাটিং আশাবাদী করেছে সকলকেই। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারদর্শী এই ব্যাটারকে তুলে আনার কারিগর খালেদ মাহমুদ সুজন।
সেই সুজন আবার বরিশালের প্রধান কোচের দায়িত্বে। তার বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশ দলকে সার্ভিস দেবেন মুনিম।

সুজন বলেন,”মুনিম অনেক প্রমিজিং। ওর সামর্থ্য অনেক ভালো। এখন ওকে নিয়ে কথা বলা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি মনে করি ওর সামর্থ্য আছে।”

মুনিমের উত্থানের পেছনে থাকা সুজন এখন জাতীয় দলের টিম ডিরেক্টর। তার বিশ্বাস মুনিম অনেকদিন জাতীয় দলকে সার্ভিস দিবে। তবে তার আগে মুনিমকে পরিশ্রম চালিয়ে যাওয়ার তাগিদ দিলেন।

সুজন বলেন,”ও ভয়হীন ক্রিকেট খেলে। গত বছর আবাহনীতে ওকে নিয়ে শুরু করলাম। যুব দলের একটা প্রোগ্রামে ছিল কিন্তু তখন আমি সেভাবে চিনতাম না আসলে। গত বছর আবাহনীতে আসার পর মনে হয়েছে ছেলেটার মধ্যে সামর্থ্য আছে। যদি পরিশ্রম করে যায়, কষ্ট করে, ফিটনেস নিয়েও কাজ করার আছে, আমি মনে করি ছেলেটা সামনে বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দিতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »