সিডন্সকে জাতীয় দলে পেয়ে উচ্ছ্বসিত সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স আবারও টাইগারদের দায়িত্ব নিতে বাংলাদেশে এসেছেন। এবারের দায়িত্বে সিডন্স শুধু ব্যাটিংয়ের দিকটা সামলাবেন। সিডন্স জাতীয় দলের প্যানেলে ফেরায় খুশি টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশে এসে সিডন্স ব্যস্ত সময় পার করছেন বিপিএল দেখে। সুজন মনে করেন, পরীক্ষিত কোচ সিডন্স বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং কোচ।

তিনি বলেন,”সিডন্স তো পরীক্ষিত কোচ। অন্যতম সেরা ব্যাটিং কোচ। তরুণ যারা আসছে তাদের জন্য অনেক কাজে লাগবে। বিপিএলে সব ছেলেদের খেলা দেখছে। আমাদের ছেলেদের এটিটিউড কী, এই ফরম্যাটে কোন এটিটিউডে ব্যাটিং করছে সেটাই ও দেখছে।”

সুজন এজন্য আশাবাদী, সিডন্সের উপস্থিতি জাতীয় দলের কার্যকারিতা বাড়াবে, এনে দিবে সাফল্য।

তিনি বলেন,”যেহেতু বাংলাদেশের ক্রিকেটে আগে কাজ করে গেছে, তামিমদের সাথে অনেক ভালো সম্পর্ক, তামিমরা তখন ছোট ছিল ওর সাথেই কাজ করেছে। এখন পরিণত সাকিব, তামিম, মুশফিককে পাচ্ছে। ও আসলে অবশ্যই অনেক ভালো হবে। তরুণদের জন্যও বড় ব্যাপার হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »