সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত বরিশালের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৪তম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে শেষ চার নিশ্চিত করা বরিশাল শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও পাকা করল।

শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় জড়ো করে বরিশাল। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল।
এছাড়া সাকিব আল হাসান ১৯ বলে ৩৮ ও ডোয়াইন ব্রাভো মাত্র ১৩ বলে অপরাজিত ৩৪ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নামা সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন কলিন ইনগ্রাম। ৪৯ বলে ১৬টি চার ও ১টি ছক্কায় ৯০ রানে ইনগ্রাম আউট হলে লড়াই থেকে পিছিয়ে পড়ে সিলেট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রান। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ২১ বলে ৩৪ ও আলাউদ্দিন বাবু ১১ বলে ১৮ রান করেন। বরিশালের পক্ষে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত (১ ওভার) ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
টস : সিলেট সানরাইজার্স

ফরচুন বরিশাল : ১৯৯/৪ (২০ ওভার)
গেইল ৫২*, মুনিম ৫১, সাকিব ৩৮, ব্রাভো ৩৪*
অপু ১৪/১, আলাউদ্দিন ২৮/১

সিলেট সানরাইজার্স : ১৮৩/৬ (২০ ওভার)
ইনগ্রাম ৯০, মোসাদ্দেক ৩৪, মিঠুন ১৯, আলাউদ্দিন ১৮*
শান্ত ২/২, সাকিব ২৩/২, ব্রাভো ৪২/২

ফল : ফরচুন বরিশাল ১২ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »