গেইল-মুনিমের জোড়া অর্ধশতকে বরিশালের বড় সংগ্রহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ২৪তম ম্যাচে, আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় খেলায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স।

উক্ত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে গেইল-মুনিমের জোড়া অর্ধশতকে, সিলেট সানরাইজার্সকে জয়ের জন্য ২০০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে মুনিম শাহরিয়ারের ঝোড়ো অর্ধশতকের কল্যাণে, শুভসূচনা পায় বরিশাল। উদ্বোধনী জুটিতে ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে, মুনিম-গেইল জুটিতে আসে ৭২ রান। দলীয় ৭২ রানে জড়ো অর্ধশতক হাঁকানো মুনিম (৫১) আউট হয়ে ফিরে গেলেও রানের চাকা সচল রেখেছেন গেইল-সাকিব। সাকিব খেলেন ২ চার ও ৪ ছক্কায় মাত্র ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস। দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৫২* রান করেন ক্রিস গেইল। এছাড়া শেষদিকে মাত্র ১৩ বলে ৩৪* রানের বিধ্বংসী ইনিংস খেলেন আরেক ক্যারিবীয় তারকা ডুইয়েন ব্রাভো।যার ফলে গেইল,মুনিম,সাকিব ও ব্রাভোর দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করে ফরচুন বরিশাল।

সিলেটের হয়ে বল হাতে সর্বোচ্চ সোহাগ গাজী,স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলামের শিকার একটি করে উইকেট।

জয়ের জন্য ২০০ রানের পাহাড়সম লক্ষ্য নিয়ে মাঠে নামবে সিলেট সানরাইজার্স।

সিলেটের হয়ে বল হাতে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »