তীরে এসে তরী ডুবালো ঢাকা! স্বস্তির জয় চট্টগ্রামের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ২৩তম ম্যাচে, আজ (মঙ্গলবার) দিনের প্রথম খেলায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

উক্ত ম্যাচে শেষ ওভারের চরম নাটকীয়তায় ৩ রানে ম্যাচ হেরেছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে, শামিম পাটোয়ারীর অর্ধশতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের পূঁজি দাঁড় করায় চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান আসে শামিমের ব্যাট থেকে, এছাড়া আফিফ ২৭,উইল জ্যাকস ২৬ ও ব্যানি হাওয়েলের ব্যাট থেকে আসে ২৪ রান।

ঢাকার হয়ে বল হাতে, মাশরাফি, ফজল হক,আরাফাত সানি,এবাদত হোসেন,কায়েস আহম্মেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ, প্রত্যেকে নেন একটি করে উইকেট।

১৪৯ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবালের হার না মানা ৭৩* রানের দুর্দান্ত ইনিংসের পরও শেষ ওভারের নাটকীয়তায় ৩ রানে ম্যাচ হেরেছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

৫৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৩* রানের ইনিংস খেলেও দলকে জেতানো হয়নি তামিমের।

পুরো ম্যাচ বাঘের মতো লড়াই করার পরও, শেষ ওভারে উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে অসহায়ের মতো তীরে এসে তরী ডোবানোর দৃশ্য ২২ গজ দুরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে তামিমকে।

যার ফলে ৩ উইকেটের নাটকীয় হারের স্বাদ পেলো তামিম-রিয়াদরা। আজকের ম্যাচের জয়ের মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে চট্টগ্রাম শিবিরে। টানা হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা চট্টগ্রাম অবশেষে পেয়েছে স্বস্তির জয়ের দেখা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »