নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিপিএলে নিজের তৃতীয় অর্ধশতকের দেখা পেলেন তামিম ইকবাল। সিলেটে আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে চলতি ম্যাচে ৩৯ বলে ৫ চার ও এক ছক্কায়, আসরে নিজের ৩য় অর্ধশতক হাঁকিয়েছেন দেশসেরা এই ওপেনার।
তামিমের ব্যাটে ভর করে, ১৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে থাকা মিনিস্টার গ্রুপ ঢাকা এগিয়ে যাচ্ছে জয়ের দিকে। এই প্রতিবেদনের সর্বশেষ সময় অনুযায়ী, এই মুহুর্তে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ১৪ বলে ২২ রান। দলকে জয়ের স্বপ্ন দেখানো তামিম উইকেটে অপরাজিত আছেন ৬৮* রানে।
বিস্তারিত আসছে…
