টসে হেরে ব্যাট করবে বরিশাল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ২৪তম ম্যাচে, আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় খেলায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স।

উক্ত ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সানরাইজার্স অধিনায়ক রবি বোপারা।

আসরের এটি দু’দলের দ্বিতীয় মুখোমুখি লড়াই।
এর আগে চলতি বিপিএলে নিজেদের প্রথম দেখায় সিলেট সানরাইজার্সকে ২ উইকেটে হারিয়েছিল ফরচুন বরিশাল।

চলতি আসরে এখন অব্দি ৮ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফরচুন বরিশাল। অপরদিকে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিলেট সানরাইজার্স ৭ ম্যাচ খেলে মাত্র ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »