জানুয়ারির সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন এবাদত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে বল হাতে অবিস্মরণীয় কীর্তি গড়ার ফল পেলেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের নায়ক এবাদতকে মঙ্গানুই টেস্টের পারফরম্যান্সের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায়।

এবাদত ছাড়াও এই তালিকার অপর দু’জন হলেন ডিওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন।

ডিওয়াল্ড ব্রেভিস অনু-১৯ দলের ক্রিকেটার।
সদ্য শেষ হওয়া অনু-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন প্রোটিয়া এই যুবা। এছাড়া সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের মতো ব্যাট করেন বলে ইতিমধ্যে বেবি ডি ভিলিয়ার্স তকমা গায়ে জড়িয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস।

কিগান পিটারসেনের জায়গা মিলেছে ভারতের বিপক্ষে দুই টেস্টে, ম্যাচ জয়ী ইনিংস খেলার জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »