নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট প্রথম বিভাগ ক্রিকেটের পর্দা নেমেছে গত ২৭ জানুয়ারি। দীর্ঘ দেড়মাস ব্যাপী হওয়া এই লিগের ফাইনালে জিমখানা ক্লাবকে পরাজিত করে এবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সম্প্রতি শেষ হওয়া এই লিগে রান হয়েছে অনেক।
প্রায় বেশির ভাগ ম্যাচেই ছিল ২৫০ এর বেশি দলীয় সংগ্রহ। কিছু কিছু ম্যাচ পেরিয়েছে ৩০০ এর অধিক রান। রান তোলার এই মহড়ায় হতাশ করেছে তরুণরা। অভিজ্ঞদের ব্যাটে চড়েই এসেছে বেশিরভাগ রান। লিগ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন অভিজ্ঞ ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্না, ও বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারী রাহাতুল ফেরদৌস জাবেদ।
ব্যাট হাতে ৯ ম্যাচে ৪ অর্ধশতক ও এক শতকে লিগের সর্বোচ্চ ৪১৪ রান করেন তান্না।।অন্যদিকে বল হাতে ২৩ উইকেট নিয়ে এবারের আসরের সর্বোচ্চ উইকেটের মালিক রাহাতুল ফেরদৌস জাবেদ।
