৪০ লাখ রুপি করে বোনাস পাচ্ছে ভারতের যুবারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের ট্রফি অর্জন করায় ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সকলের জন্য পুরষ্কার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য ৪০ লাখ ভারতীয় রুপির আর্থিক পুরষ্কার বরাদ্দ দিয়েছে বিসিসিআই। এছাড়া দলের সংশ্লিষ্ট প্রত্যেককে দেয়া হবে ২৫ লাখ ভারতীয় রুপি। রবিবার (৬ ফেব্রুয়ারী) এই আর্থিক পুরষ্কারের ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিসিআই।

পুরো আসরে যুবাদের পারফরম্যান্স মুগ্ধ করেছে বিসিসিআই সভাপতিকে। তাইতো ভবিষ্যত তারকাদের পারফরম্যান্সের প্রশংসা করতে ভুলেননি তিনি।

সৌরভ বলেন,”তারা আসরজুড়ে দুর্দান্ত খেলেছে এবং ভারতের জন্য পঞ্চমবার বিশ্বকাপ শিরোপা জিতেছে। মাঠে তাদের পারফরম্যান্স অসাধারণ ছিল। দলের কয়েকজন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরও তারা দৃঢ়ভাবে খেলেছে এবং সাহস দেখিয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »