শ্বশুড়বাড়ি সিলেটে এসে উচ্ছ্বসিত মঈন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০১৬ সালে জানা যায় ইংলিশ অলরাউন্ডার মঈন আলী বাংলাদেশের জামাই। তার স্ত্রীর পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে। চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এখন শ্বশুড়বাড়ি সিলেটেই আছেন তিনি।আর প্রথমবার সিলেটে এসে উচ্ছ্বসিত মঈন

জন্ম ইংল্যান্ডে হলেও মঈন আলী পাকিস্তান বংশোদ্ভূত। বিয়ে করেছেন বাংলাদেশের সিলেটের মেয়ে ফিরোজা হোসেনকে। আজ রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ অলরাউন্ডার মুখোমুখি হন সাংবাদিকদের। জাতীয় দলের হয়ে এবং বিপিএল খেলতে এর আগে বাংলাদেশ আসলেও সিলেটে আসা হয়নি তার। প্রথমবার এসে বেশ খুশি তিনি।

তিনি বলেন,”বাংলাদেশ আমার বাড়ি, পাকিস্তান আমার বাড়ি, ইংল্যান্ডও আমার বাড়ি। আমি সিলেটে প্রথমবার। তারা আমাকে সব সময় আসতে বললেও আমার আসা হয় না। আমি এখানে এসে খুব খুশি।”

সিলেটের কিছু কিছু ভাষাও মঈন পারেন বলে জানান। আরো শিখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন,”আমি কিছু সিলেটি ভাষা পারি। তবে আমি আরও শিখতে চাই। আমি আরো শিখতে চেষ্টা করব কারণ হোটেলে যারা আছে তারাও সিলেটি ভাষায় কথা বলে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »