নেতৃত্ব কেড়ে নেয়ায় কষ্ট পেয়েছিলেন ওয়ার্নার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওয়ার্নারের (আইপিএল) হাত ধরে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে আসরে হুট করেই ওয়ার্নারের নেতৃত্ব কেড়ে নেয়া হয়। এরপর এক সময় তাকে একাদশ থেকেও বাদ দেয়া হয়।

আইপিএলের এবারের মেগা নিলামের আগে হায়দরবাদ তাকে রিটেইন করেনি এর আগে তাকে সরিয়ে দিয়েছিল অধিনায়কের দায়িত্ব থেকেও। সম্প্রতি সাবেক অজি পেসার ব্রেট লির পডকাস্টে এসে নিজের কষ্টের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

ওয়ার্নার বলেছেন,”গত বছর আইপিএলে নেতৃত্ব চলে যাওয়ার পর মানসিকভাবে ধাক্কা লেগেছিল। ভেবেছিলাম আমার পরিসংখ্যানের দিকে নজর দেওয়া উচিত। তবে এই বিষয়ে নিয়ে কিছু বলা বা পোস্ট করার মতো কিছু করিনি।”

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ওয়ার্নার করেছিলেন ২৮৯ রান। যে কারণে নিলামে চড়া মূল্যে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে তার। আইপিএলে খেলতে যাওয়ার আগে শারীরিকভাবে প্রস্তুতি নেয়া উচিত বলেও মনে করেন ওয়ার্নার।

তিনি বলেন,”ভারতীয় পরিবেশে টি-টোয়েন্টি খেলতে গেলে শরীর গরম হয়ে যায়, পা কাজ করে না। গত বছর আইপিএলে ম্যাক্সওয়েল তিন ওভার খেলেই হাঁপিয়ে যাচ্ছিল। ৬০-৭০ দিনের মধ্যে যদি ১৪টা ম্যাচ খেলতে হয় তাহলে শারীরিকভাবে একটা প্রস্তুতি দরকার। আইপিএল খেলতে যাওয়ার আগে সাত দিন প্রস্তুতি নিয়েছিলাম।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »