নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের সুযোগ তৈরি করে দিয়েছে। যে কারণে আইপিএলের সময়ে অনেক ক্রিকেটার জাতীয় দলের খেলা বাদ দিয়েও এই টুর্নামেন্ট খেলে থাকেন। বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে অর্থের পাশাপাশি রয়েছে জৌলুসও।
অস্ট্রেলিয়ার এই বিস্ফোরক ওপেনার জানিয়েছেন আইপিএলে খেলে তার খেলার অনেক উন্নতি হয়েছে। সম্প্রতি সাবেক অজি পেসার ব্রেট লির সঙ্গে এক আলাপচারিতায় আইপিএলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি।
ওয়ার্নার বলেন,”আমি বাইরে যেতে এবং সেখানকার লোকেদের সঙ্গে মিশতে ভালোবাসি। আমি জানি এটা অনেক সময় নিরাপত্তার ঝুঁকি হতে পারে কারণ আমরা ভিড় তৈরি করি। আমি স্থানীয় মানুষের সাথে মিশতে ভালোবাসি। সে আমায় অনেক কিছু দিয়েছে। আমি মনে করি আমরা ভারতের কাছে অনেক ঋণী। আমি ক্রিকেট নিয়ে তাদের কিছু অনুষ্ঠানে যোগ দিতে চাই।’’
আইপিএলকে বিশ্বের সেরা টুর্নামেন্ট হিসেবেই দেখেন ওয়ার্নার। তার ভাষ্য,”আমি যখন ভারতে যাই, তখন আমি এটাকে বিশ্বের সেরা টুর্নামেন্ট হিসেবেই দেখি। টেস্ট হোক বা ওয়ানডে আমি যখন অস্ট্রেলিয়ার জন্য সেখানে খেলতে যাই, তখন এখান থেকে আমি প্রচুর অনুশীলন এবং জ্ঞান পাই।”
