নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ম্যাচের পুরোটা সময়জুড়ে ব্যাটিংয়ে থেকে অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস খেলেও করাচিং কিংসকে জেতাতে পারেননি বাবর আজম। করাচির অধিনায়কের এমন ব্যাটিংয়ের পর ইনজামাম উল হক জানিয়েছেন, ম্যাচ শেষ করে আসতে না পারলে আউট হয়ে যাও।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের শুরুটা ভালো করতে পারেনি করাচি। এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচেই হেরেছে বাবরের দল। নিজেদের সর্বশেষ ম্যাচেও হেরেছে বাবরের দল। এদিন অপরাজিত ৯০ রানের ইনিংস খেলার পরও পেশোয়ারের বিপক্ষে দলকে জেতাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর। ২০ ওভার টিকে থাকার পরও ম্যাচ জেতাতে না পারায় বাবরের ওপর ক্ষেপেছেন ইনজামাম।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে ইনজামাম বলেন,’‘আপনি যদি বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার হন এবং পুরো ২০ ওভার টিকে থাকেন তাহলে আপনার উচিত ম্যাচ শেষ করে আসা। অন্যথায় পুরো ওভার না খেলে আউট হয়ে যাও।”
