ক্যান্সারে আক্রান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কেয়ার্নস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেট ক্যারিয়ারে সবসময় ইনজুরির সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়েছে ক্রিস কেয়ার্নসকে। তবে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডারের এবারের লড়াইটা বেঁচে থাকার। স্ট্রোক এবং দুই পাওয়া প্যারালাইজড হওয়ার পর অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কেয়ার্নস।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, কদিন আগে প্রাণঘাতী হার্ট অ্যাটাক এবং প্যারাপ্লিজিয়ার কারণে ক্যানবেরার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫১ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার। তবে গত সপ্তাহে তাকে হাসপাতাল কতৃপক্ষ বাসায় পাঠিয়ে দেয়।

এদিকে ইনস্টাগ্রামে কেয়ার্নস লিখেছেন,”গতকাল আমাকে বলা হয়েছে আমার অন্ত্রের ক্যান্সার হয়েছে। আমি পুরোপুরি শকড। আমি ভেবেছিলাম এটি সাধারণ চেকআপের মতো হবে কিন্তু এটি তা নয়। সুতরাং আমি এখন সার্জন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার প্রস্ততি নিচ্ছি।এখানে আমি প্রথমে থাকতে পেরে আমি মনে রাখি যে আমি কতটা ভাগ্যবান। আমার জীবনে যা করেছি যে পেয়ে আমি কতটা ধন্য। এই সপ্তাহে সবকিছু খারাপ ছিল না। বাড়িতে কিছু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা এবং নোয়ার (ছেলে) জন্মদিন উদযাপন করতে পেরেছিলাম।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »