পিএসএল থেকে ছিটকে গেলেন আমির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চোটের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর থেকে ছিটকে গেলেন তারকা পেসার মোহাম্মদ আমির। যে কারণে এবারের আসরের বাকি ম্যাচগুলোতেও অংশ নেওয়া হবে না তার।

পিএসএলে এবারের আসরে আমির খেলছিলেন করাচি কিংসের হয়ে। আমির এবারের পিএসএলে কোনো ম্যাচই খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটে। তবুও দল আশায় ছিল, ফিট হয়ে হয়ত মাঠে ফিরতে পারবেন আমির। তবে ফিজিওরা দিয়েছেন দুঃসংবাদ। চোটের কারণে আগামী কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।

আমিরের মত চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ ইলিয়াস। ছিটকে যাওয়ার আগে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, তবে সেই ম্যাচগুলোতে বল হাতে ছিলেন খরুচে। তিন ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন মাত্র একটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »