বৃষ্টিতে মাশরাফি-ইমরুলদের পয়েন্ট ভাগাভাগি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজ সারাদিনে বৃষ্টির বাগড়া থাকায় দিনের প্রথম ম্যাচ সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচ পরিত্যক্ত হয়েছে এরপর দিনের দ্বিতীয় ম্যাচও হল পরিত্যক্ত। বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব না হওয়ায় পয়েন্ট ভাগ করে দেয়া হয়েছে মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

দুপুর ১২ টা নাগাদ শুরু হওয়া বৃষ্টি বিকেল অবদি বন্ধ না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় সিলেট এবং বরিশালের ম্যাচ। এরপর সন্ধ্যায় কয়েক দফা বৃষ্টি থামায় মাঠ প্রস্তুত করেন মাঠকর্মীরা। ক্রিকেটাররাও মাঠে নেমে গা গরম করেন।

মাঠ কর্মীদের দারুণ প্রচেষ্টায় মাঠ খেলার উপযোগী হলেও আবারও হানা দেয় বৃষ্টি। কয়েক দফায় এমন ঘটনার পর রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকা ও কুমিল্লার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। যদিও খেলা শুরুর সর্বশেষ সময় ছিল রাত ৯ টা ২৬ মিনিট। তাতে করে এক পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইমরুল কায়েস এবং মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »