নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাঞ্জাব কিংসের দায়িত্ব ছেড়ে চলতি আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। আর এ কারণেই দলটির হয়ে ইন্ডিয়ািন প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মেগা নিলামে অংশ নিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়ছেন তিনি।
ভার্চুয়ালি দলটির সঙ্গে যুক্ত থাকবেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। মেগা নিলাম শেষে ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানে ফিরবেন ফ্লাওয়ার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মুলতান সুলতানস। মেগা নিলাম নিয়ে পরিকল্পনা সাজাতেই একটু আগেই ভারত যাচ্ছেন তিনি।
১৬ ফেব্রুয়ারি করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফ্লাওয়ার। তার অবর্তমানে দলটির দায়িত্ব সামলাবেন কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা।
