নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শীত শেষ না হতেই ঢাকায় দেখা মিলেছে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ শুরু হওয়া বৃষ্টি থামেনি বিকেলেও। যে কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সিলেট সানরাইজার্স এবং ফরচুন বরিশালের ম্যাচ। তাতে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়েছে বরিশাল এবং সিলেটের মাঝে।
বৃষ্টি না থামায় বিকেলেও মাঠে নামা হয়নি সাকিব আল হাসান-মোসাদ্দেক হোসেন সৈকতদের। যার ফলে বিকেল ৩ টা ৪৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। এতে করে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে দুই দলের মাঝে। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বরিশাল। এদিকে ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট।
মিনিস্টার ঢাকাকে হারানো দলটির পয়েন্ট তিন। তাতে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এদিকে ৫ ম্যাচের চারটিতে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে।
