নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিইয়ানস এর হয়ে ইমরুল কায়েসের নেতৃত্বে খেলছেন মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরু থেকে দাপুটে বোলিং করে আসছেন মোস্তাফিজ। গতকাল বিপিএলের ম্যাচেও নিয়েছেন ৫ উইকেট।ম্যাচ শেষে ফিজের প্রশংসায় মেতেছেন অধিনায়ক ইমরুল।
মোস্তাফিজের করা প্রথম ওভারটা ছিলো খরুচে ওভার, প্রথম ওভার থেকেই দিয়েছিলেন ১৪ রান। পরের তিন ওভারে ৫ উইকেট তুলে নিয়ে কুমিল্লাকে দিলেন আরো একটি জয়ের দেখা। পরের তিন ওভারে ৫ উইকেট নিতে এই পেসার খরচ করেছেন মাত্র ১৩ রান। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। এই দুর্দান্ত পারফরমেন্সে প্রংসায় ভাসছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের বোলিং নিয়ে অধিনায়ক ইমরুল বলেন, ‘মুস্তাফিজ ব্রিলিয়ান্ট। ও যেরকম বোলার, ঠিক তাই করেছে। ওর জন্য ব্যাটারদের কাজ অনেক সহজ হয়ে গেছে।’
মুস্তাফিজ পুরো টুর্নামেন্টজুড়েই ফর্মে থাকবেন, এমন প্রত্যাশা কুমিল্লার। ইমরুল আরও বলেন, ‘মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার। এরকম বোলার থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ভরসা রেখে যেকোনো সময় বোলিংয়ে আনা যায়। হয় রান চেক দিবে নাহলে উইকেট বের করে দিবে। টুর্নামেন্টে ভালোভাবে এই কাজটা করে যাচ্ছে। আশা করি পুরো টুর্নামেন্টেই কাজটা ঠিকভাবে করে যাবে।’
