নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল, বিপিএল শেষ হলেই মাঠে গড়াবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি২০ খেলতে বাংলাদেশে আসছে আফগানরা। সিরিজকে সামনে রেখে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি ।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
দ্বিপাক্ষিক এই সিরিজের ওয়ানডে ম্যাচ তিনটি ওয়ানডে সুপার লীগের অন্তর্ভুক্ত । সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি সারার জন্য ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা আফগান দলের।
একনজরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি:
তারিখ ম্যাচ ম্যাচ শুরুর সময় ভেন্যু
ওয়ানডে সিরিজ:
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১ম ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২২ ৩য় ওয়ানডে বেলা ১১টা চট্টগ্রাম
টি -২০ সিরিজ:
৩ মার্চ ২০২২ ১ম টি-টোয়েন্টি দুপুর ৩টা ঢাকা
৫ মার্চ ২০২২ ২য় টি-টোয়েন্টি দুপুর ৩টা ঢাকা।
