নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথমবারের মতো দেখা মিললো বৃষ্টির। আজ দিনের দ্বিতীয় খেলায় বৃষ্টির আগমনে বন্ধ রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার চলতি ম্যাচ।
আসরের ১৮তম ম্যাচে আজ মিরপুরের শেরে-বাংলায় মুখোমুখি হয়েছিল কুমিল্লা-চট্টগ্রাম।
টসে হেরে আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতেই মাঠে হানা দেয় বৃষ্টি। শুরু থেকেই বৃষ্টির মাত্রা তীব্র আকার ধারন করায় ততক্ষণিক খেলা বন্ধ হয়ে যায়।
এই প্রতিবেদন লেখার সময় অব্দি মিরপুরের উইকেট তখনো কাভারে মুড়ানো, এখনো মিরপুরের আকাশ থেকে টাপুরটুপুর বৃষ্টিতে ভিজে চলেছে মিরপুরের সবুজ গালিছা।
একপশলা বৃষ্টির পর ম্যাচ মাঠে গড়াবে কিনা সেটা তা নিয়েও রয়েছে শঙ্কা।
