নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৮তম ম্যাচে, আজ (বৃহস্পতিবার) দিনের দ্বিতীয় খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরের শেরে-বাংলায় মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
উক্ত ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।
চলতি আসরে এটি দু’দলের দ্বিতীয় মুখোমুখি লড়াই। এর আগে আসরে নিজেদের প্রথম দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল চট্টগ্রাম।
আসরে এখন অব্দি ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম। অপরদিকে ৪ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ১ হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান কুমিলার।
দুদলের চুড়ান্ত একাদশ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন ও নাসুম আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, সুমন খান, মাহমুদুল হাসান জয়, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
