নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ১৭তম ম্যাচে, আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম খেলায়, হোম অফ ক্রিকেট মিরপুরের শেরে-বাংলায় মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।
উক্ত ম্যাচে টসে টসে হেরে আগে ব্যাট করে জয়ের জন্য খুলনা টাইগার্সকে ১৪৩ রানের মাঝারি লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে সিলেট সানরাইজার্স।
মিরপুরে দিনের প্রথম খেলায় সিলেট সানরাইজার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার কাপ্তান মুশফিকুর রহিম।টসে হেরে আগে ব্যাট করতে নেমে
মোহাম্মদ মিথুনের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রানের পূঁজি দাঁড় করায় সিলেট। সিলেটের হয়ে দলীয় সর্বোচ্চ ৭২ রান আসে মিথুনের ব্যাট থেকে, এছাড়া অধিনায়ক মোসাদ্দেকের ব্যাটে চড়ে আসে আরো ৩৪ রান। মিথুন-মোসাদ্দেক ব্যাতিত বলার মতো আর কোন সংগ্রহ নেই সিলেটের অন্য কোন ব্যাটসম্যানের। যার ফলে, ১৪২ রানেই থামে সিলেটের ইনিংস।
খুলনার হয়ে বল হাতে খালেদ আহম্মেদের শিকার ২ উইকেট।
জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে খুলনা টাইগার্স।
