করোনা আক্রান্ত বাংলাদেশ নারী দলের তিন সদস্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বেজে উঠেছে ওয়ানডে নারী বিশ্বকাপের দামামা, কয়দিন পরেই শুরু হয়ে নারীদের বিশ্বকাপ। এবার প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল । যেখানে বৃহস্পতিবার বিশ্বকাপ খেলার উদ্দ্যেশ্যে ফ্লাইট ধরার কথা ক্রিকেটারদের, তখনই খারাপ খবর পেলো বাংলাদেশ নারী দল।

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিমান ধরবে নিগার সুলতানার দল। নিউজিল্যান্ডের বিমান ধরার আগে বাংলাদেশ নারী দলে হানা দিয়েছে করোনা। একজন ক্রিকেটারের সাথে করোনা আক্রান্ত একজন টিম অফিসিয়াল এবং একজন ট্রেইনার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল।যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তারা তিনজন। আট দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা নেগেটিভ আসলে তারা তিনজন নিউজিল্যান্ডের বিমান ধরবেন।

এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘বাস্তবতা এখন এমন যে, করোনা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।’

ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল। আট দলের এই বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বাছাইপর্ব থেকে খেলছে।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »