নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে আজ ঢাকায় এসে পৌঁছেছেন তামিম-সাকবিদের সাবেক গুরু জেমি সিডন্স। দুই বছরের চুক্তিতে আজ বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশে পা রাখেন তিনি।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান। কোচিংয়ের দায়িত্ব পালনে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সিডন্স।
এর আগে বাংলাদেশের ক্রিকেটে সিডন্সের ভূমিকা প্রসঙ্গে মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছিলেন,”জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে।”
তিনি আরও বলেছেন,”আপনারা জানেন অ্যাশওয়েল প্রিন্স কিন্তু আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। আমাদের এখন দুজন ব্যাটিং কোচ আছেন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।’’
