নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেট অবকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। এরই ধারাবাহিকতায় এবারের যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
আফগান ক্রিকেটে এবার মহানুভবতা দেখিয়ে আলোচনায় আফগান লেগ স্পিনার রশিদ খান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এক তরুণ ক্রিকেটারের দায়িত্ব নিয়েছেন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।
১৮ বছর বয়সী ডানহাতি পেসার বিলাল সামি আফগানিস্তানকে সেমিফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা। প্রতিভাবান এই পেসারকে আফগানিস্তান জাতীয় দলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন অনেকে। বিলাল যাতে করে অনুশীলনসহ সব সুবিধাদি পান, সেজন্য তার দায়িত্ব নিয়েছেন রশিদ খান।
রশিদ বিলালের অনুশীলনের ব্যবস্থা করেছেন ইংল্যান্ডে। এক্ষেত্রে যাবতীয় খরচ রশিদ নিজেই বহন করবেন। যুব বিশ্বকাপ শেষে বিলাল চলে যাবেন ইংল্যান্ডে। সেখানে নিজেকে আরও দক্ষ বোলার হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।
