খুলনার সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিলো চট্টগ্রাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ষষ্ঠ ম্যাচে, আজ (সোমবার) সন্ধ্যায় হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

উক্ত ম্যাচে খুলনা টাইগার্সকে ১৯১ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শেরে-বাংলায় আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে টপ-অর্ডার ও মিডেল অর্ডারের ব্যাটসম্যানদের মাঝারি আকারের কার্যকরী ইনিংস গুলোর সমম্বয়ে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে  ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান আসে ইংলিশ অলরাউন্ডার ব্যানি হাওয়েলের ব্যাট থেকে। এছাড়া সাব্বির (৩২), মেহেদী মিরাজ (৩০) লুইস (২৫) উইল জ্যাকস (১৭) ও আফিফের ব্যট চড়ে আসে ১৫ রান।

খুলনার হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বির শিকার সর্বোচ্চ ২ উইকেট, এছাড়া নাভিন-উল হক ও ফরহাদ রেজা নিয়েছেন একটি করে উইকেট।

আসরের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা খুলনা টাইগার্স, নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নামবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »