নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ষষ্ঠ ম্যাচে, আজ (সোমবার) সন্ধ্যায় হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
চলতি আসরে এটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তৃতীয় ম্যাচ। এর আগে নিজেদের উদ্বোধনী ম্যাচে বরিশালের কাছে ৪ উইকেটে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে জয় পেয়েছিল বন্দরনগরীর দলটি।
চলতি আসরে এখন অব্দি ২ ম্যাচে এক জয় এবং এক হার চট্টগ্রামের। অন্যদিকে আজ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শুভসূচনা করেছিল মুশফিকুর রহিমের খুলনা।
দু’দলের চুড়ান্ত একাদশ:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।
দু’দলের চুড়ান্ত একাদশ:
