নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের পঞ্চম ম্যাচে আজ (সোমবার) হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা।
শেরে-বাংলায় দিনের প্রথম ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিং ও ক্যারিবিয়ান মারকুটে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে, শক্তিশালী ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে চলতি আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে, জয়ের জন্য মিনিস্টার গ্রুপ ঢাকাকে ১৩০ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ফরচুন বরিশাল।
হোম অফ ক্রিকেট মিরপুরে চলতি আসরের পঞ্চম ও আজ (সোমবার) দিনের প্রথম ম্যাচে, ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকাইয়া কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ক্যারিয়ায়ান গেইল-ব্রাভোর ব্যাটে চড়ে ১২৯ রানের মাঝারি পূঁজি দাঁড় করায় ফরচুন বরিশাল। বরিশালের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান আসে ক্যারিবিয়ান মারকুটে ক্রিস গেইলের ব্যাট থেকে। এছাড়া ডুয়েইন ব্রাভো (৩৩) ও সাকিব করেন (২৩) রান। মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে বল হাতে দুটো করে উইকেট নেন ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল। এছাড়া রুবেল,শুভাগত,মাহমুদউল্লাহ ও হাসান মুরাদের শিকার একটি করে উইকেট।
আসরের প্রথম জয়ের খোঁজে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভগত হোমের দায়িত্বশীল ব্যাটিং! আর শেষদিকে আন্দ্রে রাসেলের ১৫ বলে ৩১ রানের সাইক্লোন ইনিংসের উপর ভর করে ৪ উইকেটের জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। এছাড়া আন্দ্রে রাসেল ও শুভাগত হোমের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩১* ও ২৯ রান। বরিশালের হয়ে বল হাতে আলজেরী জোসেফ ও শফিকুল ইসলামের শিকার দুটো করে উইকেট।
চলতি আসরে এটি মিনিস্টার গ্রুপ ঢাকার প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ২ ম্যাচ হেরেছিল মাহমুদউল্লাহ-তামিমরা। অন্যদিকে জয় দিয়ে বিপিএল শুরু করা ফরচুন বরিশাল দ্বিতীয় ম্যাচে এসেই স্বাদ নিলো আসরে নিজেদের প্রথম পরাজয়ের।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১২৯-৮ (২০)
গেইল ৩৬, ব্রাভো ৩৩
আন্দ্রে রাসেল: ৪-০-২৭-২
মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৩০-৬ (১৭.৩)
মাহমুদউল্লাহ ৪৭, রাসেল ৩১*
শফিকুল: ৩-১-২০-২
ফলাফল: মিনিস্টার গ্রুপ ঢাকা ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
