সাকিবকে টপকে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সাকিব আল হাসান, জানেমান মালান ও পল স্টার্লিংকে ছাড়িয়ে এই স্বীকৃতি নিজের করে নিয়েছেন বাবরে।

গত বছর পাকিস্তানের হয়ে অসাধারণ সব ইনিংস খেলে এ পুরস্কার নিজের দখলে রাখলেন তিনি। গেল বছর ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন বাবর।

পাকিস্তানের অধিনায়ক এই সময়ে হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে পাকিস্তান। এই সিরিজে ২২৮ রান করেন বাবর, যা সেই সিরিজের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »