জয়ের জন্য ঢাকার লক্ষ্যমাত্রা ১৩০

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের পঞ্চম ম্যাচে আজ (সোমবার) হোম অফ ক্রিকেট মিরপুরে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ ঢাকা।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে, জয়ের জন্য মিনিস্টার গ্রুপ ঢাকাকে ১৩০ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ফরচুন বরিশাল।

হোম অফ ক্রিকেট মিরপুরে চলতি আসরের পঞ্চম ও আজ দিনের প্রথম ম্যাচে, ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকাইয়া কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ক্যারিয়ায়ান গেইল-ব্রাভোর ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের মাঝারি পূঁজি দাঁড় করে ফরচুন বরিশাল। বরিশালের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান আসে ক্যারিবিয়ান মারকুটে ক্রিস গেইলের ব্যাট থেকে। এছাড়া ডুয়েইন ব্রাভো (৩৩) ও সাকিব করেন (২৩) রান। মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে বল হাতে দুটো করে উইকেট নেন ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল। এছাড়া রুবেল,শুভাগত,মাহমুদউল্লাহ ও হাসান মুরাদের শিকার একটি করে উইকেট।

প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু করা মিনিস্টার গ্রুপ ঢাকা নিজেদের প্রথম জয়ের খোঁজে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে।

চলতি আসরে প্রথম টানা ২ ম্যাচ হেরে যাওয়া মিনিস্টার গ্রুপ ঢাকার জন্য এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না রিয়াদবাহিনী।অন্যদিকে আসরের অন্যতম হট ফেভারিট ফরচুন বরিশালের দ্বিতীয় ম্যাচ এটি। জয় দিয়ে আসর শুরু করা বরিশালও চায় অব্যাহত রাখতে জয়ের ধারা।

সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ১২৯-৮ (২০)
গেইল ৩৬, ব্রাভো ৩৩
আন্দ্রে রাসেল: ৪-০-২৭-২
টার্গেট: ১৩০

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »