নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চলতি ম্যাচেও অর্ধশতক হাঁকিয়ে চলতি আসরে টানা দ্বিতীয় অর্ধশতকের দেখা পেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খাঁন।
মিরপুরে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি এই ম্যাচে নিজের টানা দ্বিতীয় অর্ধশতকের স্বাদ পেলেন তামিম। এর আগে গতকাল (শুক্রবার) খুলনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও আসরে প্রথম অর্ধশতক আসে তামিমের ব্যাট থেকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চলতি ম্যাচে ৬ চার ও ২ ছয়ের মারে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে শরিফুলের বলে বোল্ড হয়ে ফিরে যান তামিম।
এই নিয়ে ২ ম্যাচে ২ ফিফটিতে ১০২ রান নিয়ে এখন অব্দি চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। এছাড়া আজকের ম্যাচের মধ্য দিয়ে মুশফিকুর রহিমকে টপকে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাটিও নিজের করে নিয়েছেন চট্টলার নবাব।
