মুশফিককে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক এখন তামিম-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক এই মুহুর্তে তামিম ইকবাল।বন্ধু মুশফিকুর রহিমকে টপকে বিপিএলের সব আসর মিলিয়ে সর্বোচ্চ রান এখন তামিমের।

চলতি বিপিএলে আজ (শনিবার) মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলক অতিক্রম করেন দেশসেরা এই ওপেনার।

বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিমের এই মুহুর্তে বিপিএল রান  সংখ্যা ২৩২৩। ৭২ ম্যাচে ৭১ ইনিংসে, ৩৬.৮৭ ওভারেজে ও ১২০.৮০ স্ট্রাইক রেটে এই রান তুলেছেন তিনি। ২৩২৩ রান তুলতে তামিম শতক হাঁকিয়েছেন একটি, অর্ধশতক সংখ্যা ২১ টি, চার মেরেছেন ২৩৯ টি, ছয় হাঁকিয়েছেন ৭৩ টি।

আজকের ম্যাচের আগে মুশফিকুর রহিমের চেয়ে ১০ রানে পিছিয়ে ছিলেন তামিম। চট্টগ্রামের বিপক্ষে আজকের ম্যাচে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে, মুশফিককে টপকে শীর্ষস্থান দখল করার পাশাপাশি ব্যবধান বাড়িয়েছেন ৪৩ রানের। সতীর্থ মুশফিকুর রহিমের চেয়ে ১৪ ম্যাচ কম খেলে অনন্য এই মাইলফলক স্পর্শ করেন তামিম।

তামিমের চেয়ে ১৪ ম্যাচ বেশি খেলে ৮৬ ম্যাচে ৮৪ ইনিংসে ২২৮০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিক।

৮৪ ম্যাচে ৮০ ইনিংসে ১৮৬৪ রান  নিয়ে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »