নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠতে পারে আগামী ২৭ মার্চ। আর এই টুর্নামেন্ট শেষ হবে মে মাসের শেষের দিকে। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সবকিছু ঠিক থাকলে ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে এবারের আইপিএলের নিলাম।
তবে আসন্ন আইপিএল আসরে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। এই বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র। মূলত করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের বৈশ্বিক সংক্রমণের কারণে দর্শক ছাড়াই আয়োজন হবে আইপিএল।
বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে,”২০২২ আইপিএল ভারতের অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টটি মাঠে গড়াবে মাঠের দর্শক ছাড়াই। ভেন্যু হিসেবে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই), ডিওয়াই পাতিল স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে এবং এর বাইরে প্রয়োজন হলে পুনেতে খেলা হবে।”
