নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের চতুর্থ ম্যাচে আজ (শনিবার) হোম অফ ক্রিকেট মিরপুরে, মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ১৬২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কেনার লুইসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম।তৃতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সালাম দেন ইংলিশ ওপেনার উইল জ্যাক। উইল জ্যাক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও ব্যানি হাওয়লদের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের বিশাল পূঁজি দাঁড় করায় বন্দরনগরীর দলটি।
চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান আসে ইংলিশ ওপেনার উইল জ্যাকের ব্যাট থেকে। এছাড়া ব্যানি হাওয়েল (৩৫),সাব্বির রহমান (২৯) ও মেহেদী হাসান মিরাজ করেন (২৫) রান।
ঢাকার হয়ে বল হাতে পেসার রুবেল হোসেনের শিকার ৩ উইকেট। এছাড়া আরাফাত সানী, শুভগত হোম, ইসুরু উদানা ও মাহমুদুল্লাহ নেন একটি করে উইকেট।
প্রথম জয়ের খোঁজে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
