টসে জিতে ফিল্ডিংয়ে মিনিস্টার গ্রুপ ঢাকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরে আজ চতুর্থ ম্যাচে হোম অফ ক্রিকেট মিরপুরে মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল উভয় দলই। তাই আজকের ম্যাচ জিতে দু’দলেই ঘুরে দাঁড়াতে চায়, এমনটাই জানিয়েছেন দু’দলের অধিনায়ক।

একনজরে দু’দলের মূল একাদশ:

মিনিস্টার গ্রুপ ঢাকা: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »