সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএলের নিলামে সাকিব-মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ আসরের নিলামে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে।

৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। অর্থাৎ এবার মুস্তাফিজের উন্নতি হয়েছে।

সাকিব-মুস্তাফিজের সাথে একই ক্যাটাগরিতে আছেন- মুজিব উর রহমান, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাং, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো ও ওডেন স্মিথ।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন-

রবিচন্দ্রন অশ্বিন, যুযবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাড়িক্কাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শারদুল ঠাকুর, রবিন উথাপ্পা, উমেশ যাদব।

১.৫ কোটি ভিত্তিমূল্যের তালিকায় আছেনঃ

অ্যারন ফিঞ্চ, ইয়ন মরগান, জনি বেয়ারস্টো, ক্রিস লিন, ডেভিড মালান, জিমি নিশাম, নাথান লায়ন, কেন রিচার্ডসন, অ্যালেক্স হেলস, অ্যাডাম মিলনে, কলিন মানরো, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরান।

১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন-

মোহাম্মদ নবী, জেমস ফকনার, ময়জেস হেনরিকস, মারনাস লাবুশেন, রাইলি মেরেডিথ, তাবরাইজ শামসি, জশ ফিলিপ্পে, ডার্সি শর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, ওলি পোপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, এইডেন মারক্রাম, রাইলি রুশো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, র‍্যাসি ফন ডার ডুসেন, রস্টন চেজ ও শেরফান রাদারফোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »