নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মেগা অকশনের প্রাথমিক তালিকায় আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। এরমধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
সর্বমোট ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। অর্থাৎ এবার মুস্তাফিজের উন্নতি হয়েছে।
বিসিসিআই এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। যে কারণে এখনো জানা যায়নি বাংলাদেশের বাকি ৭ জন ক্রিকেটারের নাম। তবে এটি নিশ্চিত যে ১.৫ কোটি বা ১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় তারা নেই। আইপিএল ২০২২ এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে।
