নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য তারকাবহুল দল গড়ে সবাইকে চমকে দিয়েছিল মিনিস্টার ঢাকা। তবে নিজেদের প্রথম ম্যাচেই তারা হোঁচট খেয়েছে। খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে আসর শুরু করেছে তারা।
খুলনার এই ম্যাচের জয়ের নায়ক রনি তালুকদার। হার্ড হিটার এই ব্যাটার ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন। সেই সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ২৩ বলে ৪৫ ও থিসারা পেরেরার ১৮ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস ১৮৪ রানের বিশাল লক্ষ্য জয় করতে পেরেছে।
এই জয়ের পর রনির হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরষ্কার। তিনি জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমের পরামর্শ মেনেই ব্যাটিং করে সফল হয়েছেন তিনি। মূলত বলের যোগ্যতা বুঝে খেলার পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক।
এ প্রসঙ্গে রনি বলেন,”আমাদের পরিকল্পনা নরম্যাল ছিল। মুশফিক ভাই যে পরিকল্পনা দিয়েছিলেন… শিশির ছিল মাঠে, উইকেটে বল আসছিল, মুশফিক ভাই কাজটা সহজ করে দিয়েছিলেন যে কীভাবে খেলতে হবে। মুশফিক ভাই বলেছিলেন, উইকেটে গিয়ে বলের মেরিট অনুযায়ী খেলবি, দেখবি হয়ে যাবে। সেভাবেই খেলে হয়ে গেছে।”
রনি মনে করেন প্রথম ম্যাচেই রান পাওয়ায় পুরো টুর্নামেন্ট জুড়েই আত্মবিশ্বাস পাবেন তিনি। যদিও রানটা আরেকটু বড় না করতে পারার আক্ষেপেও পুড়েছেন তিনি।
রনি বলেন,”প্রথম ম্যাচে রান করতে পারাটা অবশ্যই একজন ব্যাটসম্যানকে আত্মবিশ্বাস দেয়। তবে আমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। যদি আরও থাকতে পারতাম উইকেটে, ৮০-৮৫ রান করে আসতে পারতাম, তাহলে আমার জন্যও।”
