নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক কাঠখড় পুড়িয়ে, করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনকে বুড়ো আঙুল দেখিয়ে আজ (শুক্রবার) হোম অফ ক্রিকেট মিরপুরে পর্দা উঠছে বিপিএলের ৮ম আসরের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মিনিস্টার ঢাকার মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের চলতি আসরে শুভসূচনা করেছে খুলনা টাইগার্স। মিরপুরে চলতি আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স দলপতি মুশফিকুর রহিম। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদের ব্যাটে চড়ে শুভসূচনা পায় মিনিস্টার গ্রুপ ঢাকা। উদ্বোধনী জুটিতে এই দু’জন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৬৯ রান। ৪১ করে রান আউটে কাটা পড়ে শেহজাদ ফিরে গেলেও, তামিম তুলে নিয়েছেন চলতি আসরের প্রথম অর্ধশতক।শেষ পর্যন্ত তামিম, শেহজাদ ও রিয়াদের ব্যটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে মিনিস্টার ঢাকা। ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান আসে তামিমের ব্যাট থেকে। এছাড়া শেহজাদ (৪১) ও রিয়াদের ব্যাট থেকে আসে ৩৯ রান।
খুলনার হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বির শিকার ২ উইকেট।
১৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সমাল তালে ব্যাট হাতে জবাব দেয় খুলনার ব্যাটসম্যানরাও। রনি তালুকদার, আন্দ্রে প্লেচার ও থিসারা পেরেরার বিধ্বংসী ব্যাটিংয়ে ১ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিক বাহিনী।
খুলনা হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান আসে রনি তালুকদারের ব্যাট থেকে। এছাড়া আন্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরার ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৫ ও ৩৬ রান।
ঢাকার হয়ে বল হাতে আন্দ্রে রাসেল ও এবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট।
ব্যাট হাতে ৪২ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পুরস্কার সরূপ ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রনি তালুকদার।
সংক্ষিপ্ত স্কোরঃ
মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৮৩-৬ (২০)
তামিম ৫০, শেহজাদ ৪১
কামরুল ইসলাম রাব্বি: ৪-০-৪৫-৩
খুলনা টাইগার্স: ১৮৬-৫ (১৯)
রনি ৬১, ফ্লেচার ৪৫
এবাদত: ৩-০-২৭-২
ফলাফল: খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রনি তালুকদার
